Showing posts with label My poetry. Show all posts
Showing posts with label My poetry. Show all posts

Wednesday, February 17, 2010

মুখোশ

 

মুখোশ

ফেব্রুয়ারী ০৮, ২০১০


আজ অনেকদিন পর একটি ব্যর্থ প্রয়াস করছি,
যেমনটি আগেও হয়েছে
বিশৃঙ্খলার মাঝে শৃঙ্খলা খুঁজে পাওয়া –

কিন্তু এ সুদীর্ঘ বিরতী আমাকে মনে করিয়ে দেয়
আমি কতটা নীরব ছিলাম, কতটা বিষণ্ন ছিলাম 
যে বিষণ্নতায় দেবতা রা’ অন্ধকারে বিলীন হয়।


আজ আবার জেগে উঠেছি
যে স্বতঃস্ফুর্ততায় সবাই এখানে, চারপাশে
ভালোলাগার মুখোশ পড়ে আছে –


… আমার একটা মুখোশ চাই …